বন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন নায়ক আলমগীর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন নায়ক আলমগীর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক সভায় কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়ছে

করোনাভাইরাসের কারণে গত দেড় বছরেরও অধিক সময় বন্ধ আছে দেশের সকল  শিক্ষাপ্রতিষ্ঠান। তবে  আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না।

লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আগমী সোমবার (২৮জুন) থেকে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। তবে এ লকডউনের সময় ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কোন কল্পকাহিনী নয়, ভিশন ২০৪১ হলো সোনার বাংলা বাস্তবায়নে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবার একটি পরিকল্পনা। যে দেশের অর্থনীতিকে এক সময় ‘’তলাবিহীন ঝুড়ি’’ হিসেবে অভিহিত করা হয়েছিল আজ সে দেশের অর্থনীতি বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের ভিশন ২০২১ উন্নত বাংলাদেশ গড়ার মূল মন্ত্র হিসেবে গত এক দশকে দেশের উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখেছে এবং এরই ধারাবাহিকতায় ভিশন ২০৪১ হাতে নেয়া হয়েছে যা আগামী দুই দশকে উন্নত বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ায় অবদান রাখবে।

রাজশাহীতে শিশু ধর্ষণ ও হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজশাহীতে শিশু ধর্ষণ ও হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের সাথে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার অজ্ঞাত আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে শিশুটির বাড়ি থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের দাবি করে পুলিশ। নিহত যুবকের শামীম (২১) উপজেলার বাউটিয়া গ্রামের শফিকের ছেলে।

ধামাচাপা দিতে ইভটিজিংয়ের অসত্য অভিযোগ আবিস্কার, পুলিশী তদন্তে বুলবুল কলেজের ঘটনায় ফাঁসে যাচ্ছে ছাত্রলীগ

ধামাচাপা দিতে ইভটিজিংয়ের অসত্য অভিযোগ আবিস্কার, পুলিশী তদন্তে বুলবুল কলেজের ঘটনায় ফাঁসে যাচ্ছে ছাত্রলীগ

পাবনা বুলবুল কলেজের শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত ছাত্রকেই নারী উত্যক্তকারী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মারপিটের পর পরই ঘটনা ভিন্নখাতে নিতে ফারজানা রহমান নামের এক বান্ধবীকে দিয়ে নির্যাতিত শরিফুল ইসলাম স্বাধীনের বিরুদ্ধে শ্লীলতাহানির অসত্য অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয়।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৈকত অভিমুখী ১২ তলা একটি ভবন ধসে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ধ্বংসস্তুপের নিচে আটকা পরে আছে শতাধিক লোক। সরকারি তথ্যমতে নিখোঁজ রয়েছেন ৯৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুন) ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।

পাবনায় পেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় পেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার দিনব্যাপী পাবনায় পেশাদার গাড়ী চালকদের কর্মশালা অনুষ্ঠিত হয়। “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনায় পেশাদার গাড়ী চালকদের সচেতনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেণ পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

পাবনায় পুলিশের জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন শুরু

পাবনায় পুলিশের জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন শুরু

পাবনা জেলায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে ধাপিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা হলো ২৫। আর নতুন করে আরো ৯৮ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। বুধবার আক্রান্ত হয়েছিল ৮৮জন। মারা যায় ২ জন।করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং রাজশাহী বিভাগে করোনা সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন।

 

 

টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার,লাইকি বন্ধে হাইকোর্টে রিট

টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার,লাইকি বন্ধে হাইকোর্টে রিট

দেশের সকল অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রী ফায়ার গেম তথা লাইকীর মত সকল প্রকার অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার জন্য আজ হাই কোর্টে রিট করা হয়েছে।