বসতঘর

হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকা

হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকা

বরিশালের হিজলা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতঘরে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতঘরে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর

সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি টিনের রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে। 

 

জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো আব্দুল করিমের

জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো আব্দুল করিমের

জীবদ্দশায় মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল কেবল এক চিলতে বসতভিটা। কিন্তু মৃত্যুর পরও সাড়ে তিন হাত মাটির নিজস্ব কোনো জায়গা না থাকায় এক বৃদ্ধের শেষ ঠিকানা হয়েছে তারই শোবার ঘরের মেঝেতে। 

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

চাঁদপুরের কচুয়ায় বসতবাড়িতে ঢুকে এক নারীকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির পাশাপাশি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা ওই নারীর ঘরের দরজায় দুটি তালা মেরে ঘর থেকে বাহির করে দেয়। মামলাটি আমলে নিয়ে বিচারক পুলিশের মাধ্যমে ওই নারীর বসতঘরের তালা খুলার ব্যবস্থা করেন।

ভৈরবে আগুনে পুড়ল ১০টিরও বেশি ঘর

ভৈরবে আগুনে পুড়ল ১০টিরও বেশি ঘর

কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট শেখবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।