নরসিংদীর মনোহরদীতে মৃত স্ত্রী জীবিত হবার আশায় ৬ দিন লাশ লুকিয়ে রেখে মরদেহ অবমাননা করার অভিযোগে স্বামী মোক্তার উদ্দীন তালুকদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাস
বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
তীব্র তাপদাহের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। গরমের উত্তাপ অনেকটা কমে যাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি। পরিচ্ছন্ন হয়েছে পরিবেশ। তবুও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে আছে রাজধানী ঢাকা।
চাঁদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনার আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃত হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানজরপাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে আবু বক্কর (৫০) ও একই এলাকার শমসের আলমের ছেলে গিয়াস উদ্দিন (২৬)।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট।
ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় মো. শাহজাহান আলী (৪০) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২৩-২০২৪ অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ করা হলে, দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।
কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে। কানাডা বলেছে যে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত।