গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন চারজন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাস
রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জুন) সকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।
প্রবাসী ও রফতানি আয়ে ফের ডলারের দাম বাড়ানো হয়েছে। এখন থেকে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারে দাম পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা। আর রফতানিকারকরা রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৭ টাকা। এতদিন প্রবাসী আয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা এবং রফতানি আয়ে ছিল ১০৬ টাকা।
কক্সবাজারের টেকনাফে সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধারসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু একটু বেড়েছে। এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়েও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে।
প্রবাসীদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল।