ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের স্থান নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ডিএমপির পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিলে সেটি নাকচ করে দলটি। এখন পর্যন্ত নয়াপল্টন ছাড়তে চান না দলটির নেতারা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে ।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় ১ হাজার ৫০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি-বাড়ি তল্লাশি-নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ তারেক রহমান বা বিএনপির না, পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপিকে মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম বিএনপি এখনো প্রস্তাব করেনি বলেও জানিয়েছেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশ ঘিরে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘সরকারের পক্ষ থেকে আগেই বলা হচ্ছে, সন্ত্রাস হবে, সন্ত্রাস হবে’ এমনটা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। সেই সমাবেশ থেকে পরবর্তী কার্যক্রমের ঘোষণা আসতে পারে।আজ সোমবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র গণসমাবেশ উপলক্ষে এবং সমাবেশ সফল করতে রাজধানীতে জনসংযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় বংশাল হয়ে ইসলামপুর বাবু বাজার অতিক্রম করার পর ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।