বিএনপি

অনুমতি না দিলেও পল্টনে সমাবেশ করবে বিএনপি : গয়েশ্বর

অনুমতি না দিলেও পল্টনে সমাবেশ করবে বিএনপি : গয়েশ্বর

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগের সমাবেশ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যেখানে বলেছি সেখানেই হবে। অনুমতি দিলেও হবে, না দিলেও হবে।

গন্ডগোলের উদ্দেশ্যেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী

গন্ডগোলের উদ্দেশ্যেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি তাদের সমাবেশে জনসমাগম কম হওয়ার শংকায় এবং গন্ডগোল সৃষ্টির উদ্দেশ্যেই নয়াপল্টনের ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চায় । 

বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে : জাহাঙ্গীর কবির নানক

বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে : জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তির অপপ্রচারের জবাব প্রতিক্ষণে প্রতিমুহুর্তে দিতে হবে। 

আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা

আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ পাঁচজন আহত হয়েছেন।বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঝামেলা না করে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দিন : ফখরুল

ঝামেলা না করে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দিন : ফখরুল

কোনো ঝামেলা না করে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে : হানিফ

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশেকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : ওবায়দুল কাদের

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। 
তিনি বলেন, ‘ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে। 

জঙ্গিদের প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি : তথ্যমন্ত্রী

জঙ্গিদের প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিদের প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি।তিনি বলেন, ‘আমাদের সরকারের অভিযানে যখন জঙ্গি-সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছিল তখন বিএনপি নেত্রী বেগম জিয়া বলেছিলেন যে, কিছু মানুষকে ধরে আটক করে রেখে তাদের চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি আখ্যা দেয়া হয়, আসলে জঙ্গি নেই। সুতরাং এই দেশে জঙ্গি আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতারা। সেই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।’ 

বিএনপি যতই তারেক রহমানের কথা বলে ততই জনগণ থেকে দূরে সরে যায় : তথ্যমন্ত্রী

বিএনপি যতই তারেক রহমানের কথা বলে ততই জনগণ থেকে দূরে সরে যায় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতই তারেক রহমানের কথা বলে ততই জনগণ থেকে দূরে সরে যায়'।

বিএনপি সমাবেশ ডাকলে পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে থাকেন : তথ্যমন্ত্রী

বিএনপি সমাবেশ ডাকলে পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে থাকেন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন সমাবেশ ডাকে তখন পরিবহন মালিক এবং শ্রমিকরা সবাই আতঙ্কে থাকেন।অতীতে ২০১৩-১৪ ও ’১৫ সালে বাস-ট্রাক পুড়িয়েছিল বিএনপি উল্লেখ করে মন্ত্রী  বলেন,বাস-ট্রাক ও জনগণের সম্পত্তির ওপর হামলা করেছিল তারা।