সরকার বিরোধী কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকায় খুলনায় বিএনপির ৮ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এই নোটিশ দেন।
বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে তার সরকারকে উৎখাত করতে পারবে না।
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনে ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো -এ কোন রাজনীতি প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আগামী ১৬ই ডিসেম্বর বিজয় র্যালি করার অনুমতির জন্য ডিএমপিতে গেছে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি, মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কানাডায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামী ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ বুধবার। ১১তম বারের মতো ডাকা এ আন্দোলন শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।
গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ অধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠিতে নেতৃত্ব দিয়ে আজকে তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে।