আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠনকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও এদিন কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে।
বিএনপি
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর শনিবার। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নাটোর জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে আজাদ সোহেল নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি দিচ্ছে না দলটি।
বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সেটি বানচালের জন্য বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের দশম দফা অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার
বাংলাদেশের রাজনীতির মাঠে কয়েক বছরের বিচ্ছেদের পর নিজেদের পুরনো মিত্র জামায়াতে ইসলামীকে আবারো কাছে আনার একটি উদ্যোগ নিয়েছে বিএনপি।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে পুলিশ কনস্টেবল হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপির মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর টেলিফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবো।