ঢাকা মহানগরসহ সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ আজ (বুধবার) মিছিল করবে বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করবে দলটি।
- মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পুনঃপ্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
- * * * *
- জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম
- * * * *
- অ্যাতলেতিকোর কোচ হিসেবে অনন্য রেকর্ড সিমিওনের
- * * * *
- মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল
- * * * *
- জভেরেভকে হারিয়ে এটিপি ফাইনালস জিতলেন কার্লোস আলকারাজ
- * * * *
বিএনপি
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতারা অস্ত্র মজুদ করতে শুরু করেছে। আর মির্জা ফখরুলসহ নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া এবং তাদের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থী সাতজন আইনজীবীর বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগামীকাল মুখে কালো কাপড় বেধে মিছিল করবে বিএনপি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, হাসিনার হাত ধরে রেল বিভাগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারই একমাত্র দেশের উন্নয়ন করে।
পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখারুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৭৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
নোয়াখালী প্রতিনিধি :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন,যারা অতীতে কিছু দিতে পারেনাই, তারা কোনো দিন দিতে পারবেওনা। পারতে পারেওনা। তিনি বলেন, তারা করোনার সময় বলেছিল ২লক্ষ লোক না খেয়ে মারা যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনো কোন আন্দোলন সফল হয় না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন প্রতিহতের অপচেষ্টা করলে জনগণ কঠিন হাতে দমন করবে।