আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ ছিল না, ছিল তাদের নেতাকর্মীদের। এটি একান্তই তাদের দলীয় আন্দোলন।
- মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
- * * * *
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
- * * * *
- ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’
- * * * *
- “ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”
- * * * *
- জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
বিএনপি
কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করতে অস্থির ও পাগল হয়ে উঠেছে।
একদফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে আগামী ২৫ আগস্ট কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র। কারণ ২১ আগস্টের মতো এমন ভয়াবহ ঘটনাকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন যেখানে এটি দিবালোকের মতো স্পষ্ট যে, তারা এটি ঘটিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি ।
পরপর দুই দিন বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ও আওয়ামী লীগের সংঘর্ষের পর পুলিশের করা দুই মামলায় বিএনপির ১২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতোদিন রাজনীতির মাঠে থাকবে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না, ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতি কখনো যাবে না।
আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে না করে, অন্য জায়গায় আওয়ামী লীগ মিটিং করেছে।