বিএনপি

সতর্ক বিএনপির নেতা-কর্মীরা

সতর্ক বিএনপির নেতা-কর্মীরা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ড, দখল, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় দলটির নেতা-কর্মীরা হয়েছেন সতর্ক। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পরিণতি সতর্ক করেছে মন্ত্রী-এমপি থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের। তাদের সবার জন্য স্পষ্ট বার্তা, দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন সময়ে দেওয়া তাঁর বক্তব্য, সংসদীয় দলের বৈঠকে সতর্কবার্তা এবং সাংগঠনিক পর্যায়ে নেওয়া ব্যবস্থায় এ কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর উন্নয়ন সংক্রান্ত সফর উপলক্ষে সেখানে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছে পৌর বিএনপি। 

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপির নানা প্রস্তুতি

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপির নানা প্রস্তুতি

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সন্ধ্যায় নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে বিএনপিতে চলছে নানা প্রস্তুতি।

শনিবার পূজামণ্ডপটির প্রস্তুতি দেখতে যান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন।