মরুর দেশ কাতারের বুকে বিশ্বকাপ ফাইনালের লড়াই শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফুটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
বি
দুবাই ও মাসকট থেকে ছেড়ে আসা দুই বিমান ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে আজ রবিবার সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
ইরানের সবচেয়ে খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে মিথ্য তথ্য ছড়ানোর অভিযোগে সপ্তাহখানেক আগে তাকে গ্রেফতার করা হয়।
চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয় তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছে গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের স্থান নির্ধারনী ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে মরক্কোকে। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে । ক্রোয়েশিয়ার পক্ষে গোল দু’টি করেন জোসকো গাভারডিওল ও মিসলাভ ওরসিচ। মরক্কোর পক্ষে একমাত্র গোলটি করেন আচরাফ ডারি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, সামরিক আইন ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়ে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের সুরক্ষা দিয়েছে। এই দলটি টিকে আছে মিথ্যাচার আর ষড়ষন্ত্রের উপর।
বিষাক্ত মদ পানে পূর্ব ভারতের বিহার রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা ৭০-এরও বেশি বলে জানিয়েছে।