শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উৎযাপন করলো আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।
বি
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে বিজয় শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই শুক্রবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশ গড়া এবং বঙ্গবন্ধুকন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন এবং বিজয় দিবসের প্রত্যয়।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা।
আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।