আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১৮টি প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ প্রদান করা হয়েছে।
বি
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হলেও আলাদা পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগ।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে আরও অবনতি হয়েছে। তাইপে বলেছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি পারমাণবিক সক্ষমতার বোমারু বিমানসহ মোট ২১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন।
রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
চট্টগ্রাম নগরে ১৭১ বোতল বিদেশি মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্র নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মবিসর্জন দেওয়া বীর শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে ‘শহীদদের উদ্দেশ্যে খোলা চিঠি’ শীর্ষক প্রতিযোগিতায় এসব চিঠি লিখেন শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুখ্যাত মানবতাবিরোধীদের যারা লালন-পালন ও রক্ষার চেষ্টা করছে, তাদেরও একদিন বিচার হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।