বি

বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

বাংলাদেশ একটি বাল্যবিয়ে প্রবণ দেশ। অনেক কিশোরই বাল্যবিয়ের শিকার হন বাংলাদেশে। বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য বাংলাদেশের সানজিদা ইসলাম ছোঁয়া বিবিসির একশ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিলেন এ বছর।

ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৫

ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৫

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের এসি ইমরান হোসেন মোল্লা।

আওয়ামী লীগের সভা চলাকালে ৫ ককটেল বিস্ফোরণ, আটক ২

আওয়ামী লীগের সভা চলাকালে ৫ ককটেল বিস্ফোরণ, আটক ২

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামীলী গের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ এ পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোল ব্যাবধানে হারিয়ে শিরোপা জয় করে স্বাগতিকরা। 

বিএনপি’র সমাবেশের স্থান নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে : কাদের

বিএনপি’র সমাবেশের স্থান নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে ।

এডিবি ২০০ মিলিয়ন ডলারের ঋণ দেবে

এডিবি ২০০ মিলিয়ন ডলারের ঋণ দেবে

বাংলাদেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিশেষ করে উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত এবং নারীদের মালিকানাধীন ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুই শ’ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করবে।

অ্যামাজনে চাকরি পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী সুজা

অ্যামাজনে চাকরি পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী সুজা

 বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানষ্ঠান অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ সুজা।

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা !

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা !

'ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব'। ফুটবল বিশ্বকাপের মাঠে ভারতীয়রা না থাকলেও মঞ্চে আছেন ঠিকই। নোরা ফাতেহি এর সাম্প্রতিক উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।

আফগানিস্তানের মাজার-ই-শরিফে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ৭ জন নিহত

আফগানিস্তানের মাজার-ই-শরিফে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ৭ জন নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র এ কথা জানিয়েছেন।