বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। তবে সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।
বি
একটানা দৌড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্যাতিক্রমীভাবে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুসা হাশেমী। সোমবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধ থেকে দৌড় শুরু করেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশ ঘিরে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘সরকারের পক্ষ থেকে আগেই বলা হচ্ছে, সন্ত্রাস হবে, সন্ত্রাস হবে’ এমনটা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। সেই সমাবেশ থেকে পরবর্তী কার্যক্রমের ঘোষণা আসতে পারে।আজ সোমবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন যে তেলের মূল্যসীমা নির্ধারণ করেছে তা মানবে না তার দেশ। নোভাক বলেন, বেঁধে দেয়া মূল্যসীমা এড়িয়ে বিকল্প পথে কিভাবে তেল বিক্রি করা যায় তার কৌশল উদ্ভাবনে কাজ করছে মস্কো।
কলম্বিয়ায় রোববার ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে ও কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছে। একটি রাস্তার ওপর এ ভূমিধস হয়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
মরক্কোর রাজধানী রাবাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেয়ার ফলে রোববার বড়ো ধরনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন,মাদকের বিরুদ্ধ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।
মন্ত্রী আজ রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় 'মানস' সিলেট জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলা বিভাগে শুরু হয়েছে সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’।