আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি।
তিনি বলেন, ‘ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে।
বি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাজা বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লিওনেল মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এটিই মেসির প্রথম গোল। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানের লিড এনে দিলেন এই সুপারস্টার।বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই-অক্টোবর মেয়াদে ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা আদায় করেছে।
দেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনার নামেই দু’টি বিভাগ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে এই দু’টি নাম চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে গঠন করা হবে ‘মেঘনা’।
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আসরের অন্যতম হট ফেবারিট আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। তবে আর্জেন্টিনার দুঃশ্চিন্তা চোট। দলের অন্যতম সেরা পারফরমার জিওভান্নি লো সেলসো ইতোমধ্যে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।
এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস। এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস। এতে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি।
কলম্বিয়ায় ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় আট আরোহীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু। এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।
কাতার বিশ্বকাপের পর্দা ওঠেছে রবিবার। আর আজ মঙ্গলবার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার। আজ বিকাল ৪টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।