ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি বৃহস্পতিবার জানায় যে, জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে রাতভর ধরে রুশ আক্রমণের পর, কোম্পানিটি ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুতের ব্যবহার সীমিত করছে।
বি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল এসকাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভে রূদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারালো জিম্বাবুয়ে। এই জয়ে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো জিম্বাবুয়ে।
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে ২৩ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছে যা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আরো ১৮ বিলিয়ন ডলার বাড়ানো যেতে পারে। এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বেশিরভাগ উন্নয়নশীল অর্থনীতির মুদ্রার সঙ্কুচিত মূল্য খাদ্য ও জ্বালানির দামকে এমনভাবে চালিত করছে যা খাদ্য ও জ্বালানির সংকটকে আরও গভীর করতে পারে।
দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ জেগেছে, তারা ভয়কে জয় করেছে।বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের ফুলের শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত সাগর বিড়ি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ ফাড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থোন অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী দেশের বিভিন্ন স্থান পুলিশ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।