সুদান ও মিসর সীমান্তে স্বর্ণখনিশ্রমিকদের ওপর মিসরের বিমান হামলায় বহু মানুষের মৃত্যুর কয়েক দিন পরও শোক ও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি বেঁচে যাওয়া শ্রমিকেরা।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ মার্চ।
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি রনি প্রিন্টস নামের একটি প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে দগ্ধ হয়ে ছয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি উপকূলীয় অর্থনীতিতে বন্যায় বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কার্যকর অভিযোজন ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সাল নাগাদ এ ক্ষতি বেড়ে ১৯৯ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সুপেয় পানির সংকট এবং কৃষি খাতে বিপর্যয়ের কারণে আগামী ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত হতে পারে। এটি দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত ‘এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট
হরমুজ প্রণালির কাছে অবস্থিত দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের কারপান অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
সদ্য সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম এবং তিনি ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে প্রবেশ করেছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। এছাড়া গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকে তিনি একটি অভিজ্ঞতাহীন ও ‘খামখেয়ালি’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
আকুল প্রার্থনা আর কান্নায় মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাসে পাড়ি জমালেন জগতের মঙ্গলদায়ী দেবী দুর্গা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা