- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বি
মগবাজারের বিস্ফোরণের ঘটনায় দুর্ঘটনাস্থল থেকে সিকিউরিটি গার্ড মোঃ হারুন-এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (২৯ জুন) বিকেলে মগবাজারের ওয়্যারলেস রেল গেট সংলগ্ন দুর্ঘটনা কবলিত ৩ তলা ভবনের ডেব্রিস অপসারণ করে ওই ভবনের নিরাপত্তা কর্মী হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ অর্থ বছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামানের গবেষণা 'মধুসূদন ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ' শীর্ষক পান্ডুলিপি নির্বাচিত করে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার (২৯ জুন) পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি আশঙ্কাজনক৩ জনের অবস্থার অবনতি হয়েছে। রোববার রাতে দুর্ঘটনার পর যে ১৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেদিন রাতেই ৫ জনের মধ্যে ৩ জনের শরীর ৯০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন। বর্তমানে তাদের এখন রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ভারতে কংগ্রেসকে ছাড়া বিজেপি-বিরোধী জোট অবাস্তব— মোটের উপর এ ব্যাপারে একমত এনসিপি নেতা শরদ পওয়ার থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পওয়ারের বাড়ি বিরোধী রাষ্ট্রমঞ্চের প্রথম বৈঠকে কংগ্রেসের বড় কোনও নেতাকে আমন্ত্রণ জানানো না-হলেও, স্পষ্ট করে দেওয়া হয়েছে, কংগ্রেস-বিরোধী নয় ওই মঞ্চ। তবে প্রশ্ন, কংগ্রেস থাকলেও ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধী জোটের নেতৃত্বের রাশ কি তার হাতে থাকবে?
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য সরবারহ করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।