টানা প্রায় আট মাসের ব্যাপক সংঘাতের পর পর টিগ্রি এলাকায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। এই যুদ্ধবিরতি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে শান্তি ফিরে আসতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বি
আসিফ খান:- রাজধানী মগবাজারের ওয়্যারলেস এলাকায় ভবনে বিষ্ফোরণের ঘটনায় আহতদের সেবায় পাশে দাঁড়িয়েছে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আহতদের যাবতীয় ঔষধপত্রসহ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর্ত মানবতায় জরুরী সেবা প্রদানের জন্য আদ্-দ্বীন পরিবারের প্রতি কৃতজ্ঞ সেবা গ্রহণকারীরা।
করোনাকালে আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা না নেওয়ায় এসব ফি মওকুফের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুন) এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র মৈত্রী।
আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রাজধানীর মগবাজারে বিস্ফোরণটির ধরন স্বাভাবিক নয় বলে বলে মনে করছে বিস্ফোরক পরিদফতর।
রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা। হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে সুজন নামে এক ব্যক্তির আহাজারি করছেন আর বলছেন ‘আমার বউ-মেয়ে সব শেষ। আমার আর কেউ নাই রে’।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেসে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান তিনি। রবিবার (২৭ জুন) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন।
রাজধানীর মগবাজারে ফাস্টফুড শপ শর্মা হাউসে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ। বিস্ফোরণের প্রাথমিক পর্যায়ে এসি বিস্ফোরণের কথা জানা গেলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা এসে গ্যাস থেকে বিস্ফোরণের কথা জানান।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ এসি বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের বিস্তারিত তথ্য ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।