বি

নজরুল বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে তথ্য অধিকার আইনের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর,বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রাহমান,বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. একেএম শামসুল আরেফিন।

খুলনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

খুলনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

খুলনার দিঘলিয়ায় উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে দুস্থ অসহায়, দরিদ্র ও অস্বচ্ছ মৎস্যজীবী ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না : শেখ পরশ

ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না : শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ভিন্ন মতের নামে দেশবিরোধীতা সহ্য করা হবে না। এই দেশকে যারা মৌলবাদী দেশ বানাতে চায় এবং যারা দেশের ক্ষতি করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে।

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের অবরোধের ডাকে তাদের সমর্থকদের সমর্থন নাই, কর্মীদেরও নাই।

বাংলাদেশের বিচার ব্যবস্থার উন্নতি সাধনে অবদান রাখবে জাইকা

বাংলাদেশের বিচার ব্যবস্থার উন্নতি সাধনে অবদান রাখবে জাইকা

সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ‘ডেভেলপমেন্ট অব মিডিয়েশন অ্যান্ড সিভিল লিটিগেশন প্র্যাকটিস ফর এনহ্যান্সমেন্ট অব অ্যাকসেস টু জাস্টিস’- শীর্ষক একটি চুক্তি (রেকর্ড অব ডিসকাশন) সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।