ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।
বি
প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের যুক্তরাষ্ট্রে সফর ঘিরে বেশ কিছু গোপন নথিপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। এসব নথিতে দেখা যায়, আইরিশ রিপাবলিকান আর্মি-আইআরএ থেকে পাওয়া হুমকিতে অনেক উদ্বিগ্ন ছিল রাজপরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকা এফবিআই।
টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই বিয়ের প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বৌভাতে বসেছিল তারার মেলা।
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনিষ্ঠিত হবে রবিবার। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোগান থাকতে পারবেন কিনা। খবর আল জাজিরার।
তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রামে পাড়া মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ মে) দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এই তথ্য জানিয়েছেন তিনি।
এক মাস আগেও আদা ২০০ থেকে ২২০ টাকায় কেনা গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। হঠাৎ করে আদার দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। রেকর্ড মূল্যে পণ্যটি বিক্রি হওয়ায় অস্বস্তিতে ক্রেতারা।