বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহ। প্রথম মেয়াদ শেষ হওয়ার দিনই নিয়োগ পেলেন তিনি।
বি
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন ডলারের (তিন হাজার কোটি ডলার) নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১৮ থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ২৫ ও ২৬ জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করার বিষয় হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।বিচারপতি মো. কামারুল হোসেন মোলালা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে আজ বিষয়টি অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।