পাকিস্তানে প্রবল বৃষ্টিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের জেরে ঘরবাড়ি ধসে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
বৃষ্টি
দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
তীব্র তাপদাহের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। গরমের উত্তাপ অনেকটা কমে যাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি। পরিচ্ছন্ন হয়েছে পরিবেশ। তবুও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে আছে রাজধানী ঢাকা।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম এবং সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। ঢাকাসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজবাড়ীর সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ও অন্যান্য বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। আর আগামী শনিবার থেকে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এতে বৃষ্টি বাড়বে, তাপমাত্রাও কমবে।
কয়েকদিন ধরে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ পুরো জেলায়। এতে স্বস্তির জন্য বৃষ্টির আশায় মহান আল্লাহ তাআলার নিকট ইসতিসকার নামাজ আদায় করেছেন দিনাজপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃষ্টির জন্য দিনাজপুর সদরে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার সকাল ৮টার দিকে চেহেলগাজী মাজার সংলগ্ন ঈদগা মাঠে নামাজ আদায় করেন তারা। এতে ইমামতি করেন বড়ইল মাদরাসার অধ্যক্ষ (মুহতামিম) মাওলানা আব্দুল কাইয়ুম।