বৃষ্টি

সকালে রাজধানীতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি

সকালে রাজধানীতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি

আজ সকাল সকালই রাজধানীতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পর দেশের নানা প্রান্তে বৃষ্টি হলেও হয়নি রাজধানীতে।

অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি

অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও ঢাকায় এর প্রভাব দেখা যায়নি। যদিও মোখার প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। কিন্তু ঢাকায় বৃষ্টি হয়নি। যে কারণে টানা দাবদাহে অতিষ্ঠ ছিল নগরবাসী।

সেন্টমার্টিন-মহেশখালীতে বৃষ্টিসহ দমকা হাওয়া

সেন্টমার্টিন-মহেশখালীতে বৃষ্টিসহ দমকা হাওয়া

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও গতিবেগ বাড়িয়েছে। এটি শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। এর প্রভাবে কক্সবাজার শহর, টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির কারণে কমেছে ওভার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির কারণে কমেছে ওভার

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

৮ বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে আজ

৮ বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে আজ

দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও চার বিভাগসহ ১০ অঞ্চলে বিরাজমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বজ্রবৃষ্টি হতে পারে, ৬ জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত

বজ্রবৃষ্টি হতে পারে, ৬ জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

চেমসফোর্ডের ভেন্যুতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ওয়ানডে ম্যাচটি কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-শিলাবৃষ্টির আভাস

বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-শিলাবৃষ্টির আভাস

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।