নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের তৎপরতা। মূলত এটি শীতকালীন রস হলেও এবার আগাম রস সংগ্রহে মাঠে নেমেছেন গাছিরা। সুস্বাদু এ রস সংগ্রহে তারা এখন খেজুর গাছে গাছে বিচরণ করছেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছে হাঁড়ি টানাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাদের।
ব্যস্ত গাছিরা
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামে খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়ছেন গাছিরা। গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা দুটি খেজুর বাগান বদলে দিয়েছে গাছিদের ব্যস্ততা । প্রতিবছর শীতে তৈরি হচ্ছে খেজুরের গুড়।