ভর্তি

আরও ৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আরও ৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১ জুন

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১ জুন

২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ জুন থেকে। যা চলবে ১০ জুলাই পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট। এছাড়াও গতবার সাতটি কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হলেও এবার আটটি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছের বি ইউনিটে ভর্তি পরীক্ষা ২০ মে

গুচ্ছের বি ইউনিটে ভর্তি পরীক্ষা ২০ মে

২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২০ মে)। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার বিকেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা ১৮ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা ১৮ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের টটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড়ে ঢাবির ভর্তি পরীক্ষা পরিবর্তনের সুযোগ নেই

ঘূর্ণিঝড়ে ঢাবির ভর্তি পরীক্ষা পরিবর্তনের সুযোগ নেই

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।