ভর্তি

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। বুধবার দুপুর ১২ টায় এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আকিজ কলেজিয়েট স্কুলের ১৩ শিক্ষার্থী

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আকিজ কলেজিয়েট স্কুলের ১৩ শিক্ষার্থী

যশোরের ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ১৩ শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৬ জন ছাত্র ও ছাত্রী রয়েছে ৭ জন। এর মধ্যে দুজন ভাই-বোন রয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত। 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দুপুরে, জানবেন যেভাবে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দুপুরে, জানবেন যেভাবে

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (রোববার) দুপুরে প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল প্রকাশ করবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২৩ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন।

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রশ্ন ফাঁস গুজবে কান না দেওয়ার পরামর্শ

মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রশ্ন ফাঁস গুজবে কান না দেওয়ার পরামর্শ

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নন

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নন

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই : আপিল বিভাগ

অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই : আপিল বিভাগ

এসএসসি-এইচএসসি'র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। মঙ্গলবার এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়া হয়।