বিশ্ব ক্ষুধা সূচক-২০২১ এ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১। গত বৃহস্পতিবার বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই) ২০২১ প্রকাশিত হয়।
- উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদেরকে সার ও বীজ বিতরণ করে যাচ্ছে: আ: সালাম পিন্টু
- * * * *
- আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত
- * * * *
- যশোরে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- * * * *
- বিএনপিকে অতীতের ভুলের জন্য মুচলেকা দিতে হবে: পাটওয়ারী
- * * * *
- শেরপুর ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, মাসে সাশ্রয় লাখ টাকা
- * * * *
ভারত
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের মৌসুম এলে ভারতে ফের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ। সেই মতো আগেভাগে কেন্দ্রের তরফে সতর্কও করা হয়। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার যে আশঙ্কা করছিল তা বাস্তব রূপ নেয়নি।
ভারতের অর্থ আছে, তাই বিশ্ব ক্রিকেট তারাই নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের কোভিড গ্রাফে ফের বড়সড় পতন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গত ২২৪ দিন অর্থাৎ প্রায় সাড়ে সাত মাসের মধ্যে এই সংক্রমণ সর্বনিম্ন বলে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লাদাখের দুইটি বিতর্কিত অঞ্চল নিয়ে রোববার প্রায় আট ঘণ্টা বৈঠক করে ভারত এবং চীনের সেনা অফিসাররা। এদিন ১৩তম ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিলেন তারা। কিন্তু শেষপর্যন্ত কোনো সমাধানসূত্রে পৌঁছানো যায়নি। ভারত এবং চীন দুই দেশই বিবৃতি দিয়ে বৈঠক ব্যর্থ হওয়ার কথা বলেছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে ভারত। উৎসবের মৌসুমে দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। রোববারের তুলনায় গত ২৪ ঘণ্টায় আরো কমল করোনা সংক্রমণ।
আসাম রাজ্যের লাখিমপুরে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে। প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবি তোলা হচ্ছিল।
ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা শনিবার (৯ অক্টোবর) ঢাকায় আসছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।