২০১ দিন পর গতকালই ভারতের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নিচে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড়সড় স্বস্তির খবর হিসাবে উঠে আসে। বুধবার সকালেও সেই স্বস্তি বজায় থাকল। এদিন ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচেই থাকল
ভারত
২০১ দিন পার করে ভারতের করোনা পরিস্থিতিতে বড়সড় উন্নতি। কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান ভালোভাবে বিশ্লেষণ করে স্বাস্থ্যমহল জানাচ্ছে, ২০১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে
কৃষক সংগঠনগুলির ডাকে সোমবার শুরু হয়েছে ভারত বনধ। দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার অনেক রাস্তাই বন্ধ।তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে একযোগে আন্দোলন করছে ৪০টি কৃষক সংগঠন। দিল্লির সীমানায় তারা বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ভারতের সংক্রমণ কমল বেশ খানিকটা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬২১ জন। তবে টিকাকরণের হার বেড়েছে অনেকটা।
ক্রমশ স্বস্তি দিচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সাথে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। তবে, এই জোড়া স্বস্তির মধ্যেও সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
কেরালার কোভিড গ্রাফ সামান্য নিয়ন্ত্রণে আসতেই ভারতের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। পরপর দ্বিতীয় দিন নিম্নমুখী দৈনিক সংক্রমণ। একই সাথে বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যা কিনা গত বছর মার্চের পর সর্বোচ্চ। এই মুহূর্তে দেশের মৃত্যুহারও নেমে গিয়েছে ০.৯০ শতাংশে।
ভারতের নয়াদিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে এক গ্যাংস্টারসহ তিনজন নিহত হয়েছেন।
ভারতে সব ধর্মীয় গোষ্ঠীর প্রজনন হারেই বড় ধরনের হ্রাস ঘটেছে। এর ফলে ১৯৫১ সাল থেকে ভারতীয়দের ধর্মীয় গঠনে কেবল 'পরিমিত পরিবর্তন' ঘটেছে। ‘পিউ রিসার্চ সেন্টার’-এর একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।