ভারত জুড়ে কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর ফের হাজারের গণ্ডি পার করল। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমলেও তা সাড়ে ৪ লক্ষের বেশি রয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ভারত
ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (০৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
আবারও বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বুধবার সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা ছিল কম।
করোনা আবহে যেকোনও কাজের জন্যই এখন প্রয়োজন কোভিড পরীক্ষার রিপোর্ট। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে, অফিসে কাজে যোগ দেওয়া, যেকোনও কাজেই প্রয়োজন এই রিপোর্ট। এর মধ্যে অনেকেই নিজের কার্যসিদ্ধির জন্য ভুয়া কোভিড রিপোর্টও তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘরাফেরা করছে ৫০ হাজারের নিচে। টানা নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার যেন কিছুটা উলট চিত্র দেখা গেল। দীর্ঘদিন পর হঠাতই বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে, তাতে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী।
ভারতের ত্রিপুরা রাজ্যকে বড় উপহার দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরা থেকে স্থান পেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের সাংসদ। ত্রিপুরায় বামদের দাপটে বিজেপি যখন কার্যত অস্তিত্বহীন ছিল, তখন থেকে বিজেপি করে আসছেন প্রতিমা।
সামান্য বাড়ল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একইসময় মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৮৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি।
ভারতের বিভিন্ন রাজ্যে গত ২৪ ঘণ্টায় একধাক্কায় প্রায় ৯ হাজার জনের মধ্যে করোনায় সংক্রমণ ছড়াল। সেই সঙ্গে ওই সময়ের মধ্যে কোভিডে মৃত্যুও একলাফে বেড়ে হয়েছে ৯৩০। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ আগের দিনের থেকে কম হলেও সংক্রমণের মোট হার নিম্নমুখী হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছেন। গতকালের মতো মঙ্গলবারও রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০০-এর নিচে। এদিন মোট আক্রান্তের সংখ্যা ৯৬২। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মধ্যেও যে বিষয়টি স্বস্তি দিচ্ছে, তা হল নিম্নমুখী পজিটিভিটি রেট।