করোনার বিরুদ্ধে শক্ত হাতেই যুদ্ধ করছে ভারত। পরপর দু’দিন নিম্নমুখী দেশটির করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কমার পাশাপাশি স্বস্তি জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ভারত
পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রাবর (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মিনি জয়া’য় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়র সার্ভিসের ১০টি ইঞ্জিন। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে থাকে। ভিতরে এক মহিলা আটকে ছিলেন।
করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আবারও বাড়ল ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।
ভারতের পশ্চিমবঙ্গে তিন মাস পর গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
ফের বাড়ল ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিন অনুসারে, দেশটির দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।
জম্মুতে ফের ড্রোন উদ্বেগ। এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাঁটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহভাজন উড়ন্ত যান। ফলে উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
গত বছরের চেয়েও এবার বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস । পরিসংখ্যানই সে প্রমাণ দিচ্ছে। কারণ ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক ।
ভারতের রাজধানী দিল্লীতে এক বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার গভীর রাতে রাজধানীর একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়েছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।