দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জি-টু-জি চুক্তির আওতায় ২০২৩ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য এই পরিমাণ জ্বালানি আমদানিতে মোট ব্যয় হবে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা।
মদ
নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকাই সিনেমার মিষ্টি মেয়েখ্যাত কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। আজ ১৯ জুলাই, বুধবার এই চলচ্চিত্র ব্যক্তিত্বের ৭২তম জন্মদিন।
বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের স্বনামধন্য সংগীতশিল্পী সাদি মোহাম্মদ ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের মা বেগম জেবুন্নেসা সলিমুল্লাহ।
প্রায় এক মাসের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য রপ্তানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। তবে এক মাসের ব্যবধানে আমদানি কমেছে ১১ দশমিক ২৩ শতাংশ। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে বড় ধরনের এই অর্জনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বানিজ্য।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।
হজের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে নয়টায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।