পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ব্যবহার হয়েছে পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনমীরপুর গ্রামের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় (১৪) ও রুপার (১২) আঁকানো ছবি। সেই ছবির সম্মানী বাবদ তারা দু’জন পাচ্ছে দুই লাখ টাকা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মানী ঘোষণার চিঠি পেয়েছে তারা।
মন্ত্রী
টানা আড়াই ঘণ্টার বৃষ্টিতে ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দু’টি ঘর। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের মধুপুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)’র শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ চীনের জনগণ, দেশটির প্রেসিডেন্ট ও সিপিসি’র মহাসচিব শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে পারস্পারিক স্বার্থে আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা করেছেন।
বিদেশে গমনইচ্ছুক কর্মরত প্রবাসী শ্রমিকদের টিকা জটিলতার জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমেদ
ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।’
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রীপরিষধ থেকে ২১ টি শর্ত আরোপ করা হয়েছে এই বিধি নিষেধে।
২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে কুষ্টিয়ায় মাসুদ বিড়ি ফ্যাক্টরীতে ও বাগেরহাটের মোল্লাহাট আকিজ বিড়ি ফ্যাক্টরীতে বিশেষ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে তাই টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই রোগের বিস্তার মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।