পাবনা প্রতিনিধি: ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষে ২য় ধাপে পাবনার ৩৩৭পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’। ইতোমধ্যে জেলার নয় উপজেলার ৩৩৭ টি ‘স্বপ্নের নীড়’ নির্মাণের কাজ শেষ হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই করে ঘর বরাদ্দের সব প্রস্তুতি শেষ করেছে পাবনা জেলা প্রশাসন।
মন্ত্রী
সবার জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনভাবেই কাজ করছে গণমাধ্যম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে অন্তত একটি করে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর প্রদান করছেন।
জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ অনুরোধ করেন।
দুই সঙ্গী ও গাড়িচালক সহ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে জাতিসঙ্ঘকে সহায়তা করার দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুগের সাথে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে। আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।’
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত রোববার (১৩ জুন) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।