ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি না, সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। বুধবার (০৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমলাতন্ত্র ভালো। এর বিকল্প সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও ইসলামের খলিফারাও বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন ।
কারা দেশের টাকা নিয়ে যায়, সেই তালিকা আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেছেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব। আর ট্যাক্স কমিয়ে দেশীয় শিল্পকে আরো বেশি সুরক্ষা দেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী শুক্রবার (৪ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদানির পাশাপাশি দেশেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (০২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
করোনাভাইরাসের মহামারী সংক্রমণরোধে গুরুত্বপূর্ণ চারটি শর্ত সাপেক্ষে দেশের পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে। মঙ্গলবার ইউজিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।