কুষ্টিয়ায় শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি (১৮) নামের এক শ্রমিকের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
মরদেহ
রাজধানীতে পৃথক পৃথক এলাকা থেকে স্কুলছাত্রীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জ ঘাটে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চারদিন পর নিখোঁজ মা-মেয়েসহ চারজনের লাশ ভেসে উঠেছে।
সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে লঞ্চে অগ্নিকান্ডের পঞ্চম দিনে মঙ্গলবার সকালে এক যুবকের (৩৫) এবং দুপুরে বিষখালী নদী থেকে এক কিশোরের(১২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠিতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত্যুর কারণ উদঘাটনের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে তোলা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ শিক্ষার্থী আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসার দরজা ভেঙ্গে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব চন্দ্র দাস।
রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের ১৬৮/৮ নম্বর বাসায় সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে গ্রিন রোডের ওই ভবনের চতুর্থ তলার ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।