রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
মরদেহ
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। শনিবার সকাল সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি তারিকুল ইসলাম।
সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসার ছাদের উপর থাকা পিলারের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই আপন বোন।
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত, মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউয়ুমের মরদেহ ঢাকা পৌঁছেছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে দেশে এসেছে।
রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় নাভানা সিএনজি পাম্পের একটি প্রাইভেট কারের ভেতর থেকে সিয়াম (১৯) ও রাকিব (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী।
খিলগাঁওয়ের ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার(২৩জুন)সকাল ৯-০২টায় ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মৃতদেহ ভেসে ওঠে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের এলেন সিটির এক বাড়ি থেকে এক পরিবারের ৬ সদস্যর মৃতদেহ উদ্ধারের পর তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বগুড়ার সারিয়াকান্দিতে মা ও ৫ মাসের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছ পুলিশ। খুন করে তাদের কে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।