প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার জামিন শুনানির আদেশ আজ রোববার (২৩ মে) ধার্য করেছেন আদালত।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
মামলা
মাদারীপুরের শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা করেছে পুলিশ। শিবচর থানায় সোমবার (০৩ মে) নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী মামুনুল হকের দাবি করা সেই দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন আজিজ মিসির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রভাবে চলমান লকডাউনের মাঝে বিভিন্ন মামলায় পাওয়া সব আসামির জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরো দুই সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
চট্টগ্রামের বাঁশখালীতে একটি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টের শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়ছে, যাতে আসামী করা হয়েছে হাজার হাজার মানুষকে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।