জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
মামলা
এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো মামলা হবে না। থানা বা আদালতে মামলা নথি ভোক্ত করতে চাইলে পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে আদালত।
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। সোমবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।
সাতাশ বছর আগে নওগাঁর বদলগাছীর কেশাইল গ্রামের হাশেম রেজা ওরফে টগর চেয়ারম্যান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। তাদের মধ্যে যারা কারাবন্দি আছেন তাদের মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেল হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের।
দীর্ঘদিন তদন্তের পর সোমবার (০৭ জুন) বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। চিকিৎসক সাবিরার মামাতো ভাই বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন। এর মধ্যে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিপির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পুলিশ হেফাজতে এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার সাইফুদ্দিন প্রামাণিক (৭০)।