কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার্যাক্ট ক্লাব এর রোটাবর্ষ ২০২১-২২ এর নতুন সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোটার্যাক্টর মোঃ মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রোটার্যাক্টর নাহিনূুর রহমান কুলসুম।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
মা
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য সৃষ্টিতে যুক্ততা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বিএনপি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়াবা (২৫) সহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রিসোর্টে পাওয়ার পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে নিয়ে গেছে হেফাজতের কর্মীরা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়াবাসহ (২৫) অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনুল হক ও তার স্ত্রীকে উদ্ধার করে।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন। আর দ্রুততম মানবী শিরিন আক্তার। গত জাতীয় অ্যাথলেটিক্সেও ১০০ মিটার স্প্রিন্টে দেশসেরা হয়েছিলেন এই দুই অ্যাথলেট।
করোনা টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনায় সংক্রমিত হলেন।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর করা হবে।
হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামনুল হক ও নাশকতায় অভিযুক্তদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার (০৪ এপ্রিল) মধ্যে তাকে (মামনুল হক) গ্রেফতার করা না হলে সোমবার (০৫ এপ্রিল) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নক ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৬ দোকান মালিককে জরিমানা করা হয়।
করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করে বৃহস্পতিবার জনসমাগম, অপ্রয়োজনে বাইরে থাকা এবং যেকোনো জায়গায় মাস্ক পরিধানের জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।