সীমান্তের কাছে উত্তর কোরিয়া প্রায় ১৮০টি যুদ্ধবিমান জড়ো করেছে- এমন তথ্যের পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, তারাও বিমান শক্তি বাড়াচ্ছে।
মা
আগামি রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাতে গোলাগুলির পর বাহ্যিক বিদ্যুতের সমস্ত সংযোগ হারিয়েছে। বর্তমানে এটি তার জরুরি ডিজেল জেনারেটর থেকে ব্যাকআপ পাচ্ছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে এ লেভেল শিক্ষার্থী হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে শীত নামলেও রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত নামবে চলতি মাসের শেষের দিকে। এ মাসে শহরের বইবে হালকা হিমেল হাওয়া। তাও আবার ভোর ও সন্ধ্যার পরে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানায়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।