কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মা
সাতক্ষীরার কলারোয়া ও যশোরের শার্শায় অভিযান চালিয়ে আট লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত জামান বিড়ি জব্দ করেছে র্যাব-৬। রবিবার অবৈধ কমদামী বিড়ির বিরুদ্ধে এ অভিযান চালায় র্যাব-৬ এর সদস্যরা।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করা হয়েছে।
সোমালিয়ার রাজধানী মাগাদিশু’র একটি ব্যস্ত মোড়ে শনিবার বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। রোববার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ একথা জানান। ঘ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে চমৎকার ব্যবসাবান্ধব পরিবেশ ও বৃহৎ অভ্যন্তরীণ বাজারের কথা বিবেচনা করে, মার্কিন কোম্পানিগুলোকে অধিকতর বিনিয়োগের মাধ্যমে এদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাবসায়িক সুযোগের একটি অনুকুল দেশ।
সীমান্তে গোলাগুলি ও বাংলাদেশ ভূখণ্ডে গোলাবর্ষণে মর্টার শেল এসে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্মকর্তারা। ভবিষ্যতে এ ধরনের গোলাগুলি ও গোলাবর্ষণের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যক্ষ্মায় আক্রান্তদের ৯৫ ভাগই চিকিৎসা পাচ্ছেন। সরকার দেশেই তাদের জন্য ওষুধ তৈরি করছে। আগামীতে বিদেশেও রফতানি করা হবে।
আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে এক আইনজীবী ও তার ২ বছরের শিশুকন্যা নিহত হয়েছে। এ সময় গাড়িতে থাকা আইনজীবীর স্ত্রী, বড় মেয়ে ও চালক আহত হয়েছে।