আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মা
সামাজিক মিডিয়া কোম্পানি টুইটারে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে সৌদিদের অবস্থান অক্ষুণ্ন রয়েছে। অ্যালন মাস্ক প্রতিষ্ঠানটি কিনে নেয়া সত্ত্বেও সৌদি আরবের কিংডম হোল্ডিং কোম্পানি (কেএইচসি) ও প্রিন্স আলওয়ালিদ বিন তালাল টুইটারে ১.৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরে রেখেছেন।
বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে হাজার হাজার লোক রংপুর নগরীর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। গতকাল থেকেই মানুষ মাঠে প্রবেশ করেছেন।
‘আগ্রাসী রাশিয়া তার সন্ত্রাস অব্যাহত রেখেছে। আমাদের আবারো আকাশ থেকে তাদের এক ঝাঁক কাক আক্রমণ করেছে।’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে পাঁকা ঘর নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেওয়াল, আরসিসি পিলার ও ছাদ দিয়ে এসব ঘর নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যা ছুটির দিনে তাদের মাছ ধরার আনন্দের মুহূর্ত ধারণ করেছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করেছে বেশ।
আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে।
দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ লিপ্ত ইউক্রেন ও রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল এসকাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেটে-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে এ ঘটনা ঘটে