প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেন।শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ সকালে এখানে পৌঁছে অপরাহ্নে প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন।
মা
চীনের দক্ষিণাঞ্চলে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বাধ্য হয়ে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
সিলেটের জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার চারদিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মা নাজমুন নেছা (৫০) এবং তার ছেলে আব্দুর রহমান (১৪)।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে সোমবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। এরপর তার জর্ডান ও তুরস্ক সফরের কথা রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক হিসেবে দেশে এ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।
নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার সকালে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ৪৯টি ইউনিয়নের দুই শতাধিক চরের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আমরা দক্ষিণাঞ্চল কাউকে দিব না, আমরা আমাদের সবকিছু ফিরিয়ে আনব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রতিবাদী কণ্ঠে রোববার শুরুর দিকে এই কথাগুলো বলেন। এর আগে শনিবার তিনি মিকোলায়েভ ও ওডেসা সফর করেন, যেখানে রুশ বাহিনী এলাকাটিকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।