পদ্মার মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান
মা
বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ কয়েক ধরনের মানসিক ব্যাধিতে ভুগছেন। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়। খবর ইউএন ওয়েবসাইটের।
ইবি প্রতিনিধি:ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (১৮ জুন) কর্মকর্তা সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন তারা।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটর সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। আজ দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির মাদক বিরোধী আইনের মামলা প্রস্তুতি চলছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরো বিস্তৃতি ঘটেছে।
পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক টোল দিয়ে পার হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়ি।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মাওয়া প্রান্তে টোলপ্লাজায় টোল দিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার দুর্ঘটনার শিকার হয়েছে বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক শুরু করে। এতে বিমানের ড্রিমলাইনারের দরজা ক্ষতিগ্রস্ত হয়।
মহানবী সা.-এর প্রতি কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়ার জন্য ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ইউক্রেনের সেভেরোদোনেতস্ক শহরে কয়েক হাজার সাধারণ মানুষ আটকা পড়ার পর জাতিসঙ্ঘ সতর্ক করে বলছে, তাদের প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে আসছে।