এবার আলোকিত হলো পুরো পদ্মা সেতু। একযোগে ৪১৫টি বাতির ঝিলিক পুরো সেতুকে করেছে আলোকিত। মঙ্গলবার সন্ধ্যায় দুই প্রান্তের দুই সুইচে পদ্মা সেতুর ওপর অংশ দিনের আলোর মতো পরিষ্কার হয় এলইডি বাতির আলোতে। মুন্সীগঞ্জ ও জাজিরা পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহকৃত বিদ্যুতের আলো দেয় এই বাতিগুলো।
মা
সাব-সাহারান আফ্রিকার ১ হাজার ৩০০-র বেশি নারীর ওপর করা একটি নতুন সমীক্ষা অনুসারে, গর্ভবতী নারীরা গুরুতর স্বাস্থ্য জটিলতা বা কোভিড-১৯ এর কারণে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকেন।
কর ফাঁকির বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
গুয়েতেমালায় মে মাসের শুরু থেকে অব্যাহত প্রবল বৃষ্টিপাতের কারণে এক ডজনের বেশি মাটি ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
হজ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ইচ্ছা বা সঙ্কল্প করা। ইসলামী শরিয়তের পরিভাষায় মহান আল্লাহ তায়ালার নির্দেশ পালনার্থে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত তারিখে, নির্দিষ্ট স্থান তথা কাবা শরিফ ও তৎসংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করার সঙ্কল্প করাকে হজ বলা হয়।
প্রায় চার বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় আবারো বাংলাদেশের কর্মী প্রেরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার আগ্রহী শ্রমিকদের নিবন্ধন শুরু হয়েছে।
ইউক্রেনকে আরো অস্ত্র দেয়া হবে বলে জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা ওদের সাহায্য করছি। যত দিন গড়াচ্ছে, আমরা অস্ত্র সাহায্যও তত বাড়াচ্ছি।
ভারতের মুম্বই পুলিশের পর এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ।
সফরকারী দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো স্বাগতিক ভারতকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।