মা

যশোরের জোড়া খুনের মামলা একজনের ফাঁসির আদেশ

যশোরের জোড়া খুনের মামলা একজনের ফাঁসির আদেশ

যশোর প্রতিনিধি: যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের মামলার রায় দিয়েছেন আদালতে। রায়ে পলাতক আসামী সিরাজুল ইসলামকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল

এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ।রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে।সে অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

মার্চের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি। তিনি বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা ক্লাসে আসতে পারছে না প্রয়োজন হলে সে সব শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেবো। সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বলেও জানান তিনি।

পাবনায় মৌমাছির কামড়ে  শিক্ষকের মৃত্যু

পাবনায় মৌমাছির কামড়ে শিক্ষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (০২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোমানিয়ায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্তে ৮ জনের মৃত্যু

রোমানিয়ায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্তে ৮ জনের মৃত্যু

রোমানিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাদের আটজন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে  এটি ছিল দেশটির বিমানবাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

কত পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার?

রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে ‘বিশেষ’ সতর্কতায় রাখার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে, তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।

মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল এলাকায় গণপিটুনীতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে।  আজ  বৃহস্পতিবার ভোরে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আইনপ্রণেতাদের সহযোগিতা চায় বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আইনপ্রণেতাদের সহযোগিতা চায় বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অগ্রাধিকার ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় খুঁজে বের করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকারের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের সহযোগিতা চেয়েছেন।