মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
মোংলা বন্দর
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর উন্নয়ন সংক্রান্ত সফর উপলক্ষে সেখানে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছে পৌর বিএনপি।
মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি হলো আপেল।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ। শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়ে জাহাজ এম.ভি জে হ্যায়।
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা ম্যাজেস্টি' মোংলা বন্দরে ভিড়েছে।
মোংলা বন্দরে প্রথমবার সফলভাবে ৮ (আট) মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে নৌপরিবহন মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়েছে। মোংলা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ ড্রাফটের জাহাজ ভিড়ানোর ক্ষেত্রে এটা একটা রেকর্ড।
মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।
মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।রোববার (২৭ নভেম্বর) বিকেলে এসপিএম ব্যাংকক নামের ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।